ইত্তেফাক রিপোর্ট
যুক্তরাষ্ট্রভিত্তিক ব্যবসায়িক নিরীক্ষা ও পরামর্শক সেবা দানকারী প্রতিষ্ঠান ডেলোয়েট বাংলাদেশে কার্যক্রম শুরুর ঘোষণা দিয়েছে। গত শনিবার রাজধানীর একটি হোটেলে এক সংবাদ সম্মেলনে ঢাকায় কার্যক্রম শুরুর ঘোষণা দেওয়া হয় প্রতিষ্ঠানটির পক্ষ থেকে। অডিট ও ব্যবসায়িক পরামর্শ ছাড়াও প্রতিষ্ঠানটি ঝুঁকি ব্যবস্থাপনা এবং ট্যাক্সের মতো বিষয়েও কাজ করে ডেলোয়েট। সংবাদ সম্মেলনে জানানো হয়, আন্তর্জাতিক মানের সেবার ফলে প্রতিযোগিতার বাণিজ্যে সেবা গ্রহণকারী প্রতিষ্ঠানের বাণিজ্য সক্ষমতা বৃদ্ধি পাবে। স্থানীয় অংশীদার এবং আন্তর্জাতিক বিশেষজ্ঞদের মাধ্যমে সেবা দেবে প্রতিষ্ঠানটি।
ডেলোয়েটের স্থানীয় অংশীদার নূরুল ফারুক হাসান অ্যান্ড কোম্পানি (নুফহাস) এবং বিজনেস কনসালটিং সার্ভিসের (বিসিএস) কর্মকর্তাসহ সংশ্লিষ্টরা এ সময় উপস্থিত ছিলেন।
