ছবি ও গল্প

আপডেট : ১৪ জুলাই ২০১৯, ২১:১০

নাট্য পরিচালক সাগর জাহান বরাবরের মতো এবারের ঈদেও ভিন্ন ধরনের একটি গল্প নিয়ে নাটক নির্মাণ করেছেন। আর এ নাটকের মধ্য দিয়ে প্রথমবারের মতো তিনি মেহজাবীন চৌধুরী ও তাহসান খানকে নিয়ে কাজ করলেন। নাটকের নাম ‘মায়া সবার মতো না’। এতে মেহজাবীনকে দেখা যাবে অন্যরকম এক চরিত্রে। স্থুলকায় মানুষগুলোকে সমাজে দুর্বল মনে করা হয়। চাকরি, বিয়ে কিংবা অন্য নানা ক্ষেত্রে তারা বিভিন্ন সমস্যার মুখোমুখি হয়। মায়া নামের মেয়েটিও এই সমস্যার সম্মুখীন। কিন্তু সে খুব সাহসী, আত্মনির্ভরশীল।

০০০০০০০০

নন্দিতা রায়-শিবপ্রসাদ মুখোপাধ্যায় পরিচালিত ‘প্রাক্তন’ ছবিটি সুচিত্রা ভট্টাচার্য্যের ‘উজান’ অবলম্বনে তৈরি আর ‘পোস্ত’ ছবিটি ‘মোহনবিল’ নামে এক গল্পের আদলে তৈরি এমন অভিযোগ উঠেছে। কিন্তু এসব ছবিতে গল্পকার হিসেবে সুচিত্রা ভট্টাচার্য্যের নাম নেই। গল্প চুরির প্রতিবাদে মাঠে নেমেছেন টালিউডের নায়ক নায়িকারা। তাদের হাতে কালো ব্যানার। ব্যানারে লেখা, ‘বাংলার অপমান, আমার, আপনার, সবার অপমান।’ দেখা যাচ্ছে ব্যানারের পেছনে দাঁড়িয়েছেন দেব, রুদ্রনীল, সোহম চক্রবর্তীসহ অনেকেই

০০০০০০০

নিচের ছবিটি সম্প্রতি ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। সালমান খান মালা পরাচ্ছে ক্যাটরিনাকে। ছবিটি শেয়ার করে বলা হচ্ছে তারা দু’জন গোপনে বিয়ের ছবি এটি। এমন গুজব ছড়ানো হলেও বিষয়টি বানোয়াট। এটি সম্প্রতি মুক্তি পাওয়া ‘ভারত’ সিনেমার একটি দৃশ্য