যে কোনো ব্র্যান্ডের সিআরটি টিভি বদলে এলইডি, স্মার্ট টিভি দিচ্ছে ওয়ালটন

আপডেট : ১৪ জুলাই ২০১৯, ২১:১২

টেলিভিশন গ্রাহকদের জন্য সারা দেশে ‘এক্সচেঞ্জ অফার’ শুরু করেছে ওয়ালটন। এর আওতায় যে কোনো ব্র্র্যান্ডের সচল বা অচল সিআরটি টিভি বদলে নতুন টিভি দিচ্ছে তারা। ওয়ালটন টিভি মার্কেটিং বিভাগের ইনচার্জ মারুফ হাসান জানান, গ্রাহকরা যে কেনো ব্র্যান্ডের সচল বা অচল সিআরটি টিভি বদলে কিনতে পারবেন ওয়ালটনের ৫০৮ মিলিমিটার (মিমি), ৬১০ মিমি এবং ৮১৩ মিমি নতুন এলইডি টিভি। রয়েছে ৮১৩ মিমি নতুন স্মার্ট টিভি কেনার সুযোগ। গ্রাহকরা দেশের যে কোনো ওয়ালটন প্লাজা ও পরিবেশক শোরুমে পুরোনো সিআরটি টিভি জমা দিয়ে তার পরিবর্তে ১০ হাজার ৯০০ টাকা মূল্যের ওয়ালটনের ৫০৮ মিমি নতুন এলইডি টিভি মাত্র ৮ হাজার ৯০০ টাকায়, ১১ হাজার ৯৯০ টাকা মূল্যের ওয়ালটনের ৬১০ মিমি এলইডি টিভি মাত্র ৯ হাজার ৯০০ টাকায় এবং ১৬ হাজার ৫০০ টাকা মূল্যের ৮১৩ মিমি এলইডি টিভি ১৩ হাজার ৬০০ টাকায় কিনতে পারবেন। এছাড়া  ২১ হাজার ৯০০ টাকা মূল্যের ৮১৩ মিমি স্মার্ট টিভি কিনতে পারবেন ১৮ হাজার ৯০০ টাকায়।

এদিকে আসন্ন ঈদুল আজহা উপলক্ষ্যে টেলিভিশন ক্রেতাদের জন্য বিশেষ সুবিধা ঘোষণা করেছে ওয়ালটন। ঈদে দেশের যে কোনো শোরুম থেকে প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ১০টা পর্যন্ত ওয়ালটন টিভি কিনে রেজিস্ট্রেশন করলে ক্রেতারা প্রত্যেক ঘণ্টায় নতুন ফ্রিজ পেতে পারেন। ওয়ালটন টিভির ক্রেতারা এসব সুবিধা পাবেন ১৫ জুলাই থেকে ৩১ আগস্ট, ২০১৯ পর্যন্ত। —প্রেস বিজ্ঞপ্তি