বিজয় দিবস উপলক্ষে নাশকতার পরিকল্পনা এবং বিভিন্ন মামলায় নাটোরে সাত উপজেলায় অভিযান চালিয়ে আওয়ামী লীগের ৩১ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শনিবার (১৪ ডিসেম্বর) দিনগত রাতে সাত থানা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। এরপর রোববার(১৫ ডিসেম্বর) দুপুরে আদালতের মাধ্যমে তাদের জেলহাজতে পাঠানো হয়েছে।
জেলা পুলিশ সূত্রে জানা গেছে, শনিবার দিনগত রাতে নাটোর জেলার উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালানো হয়। এসময় অভিযান নাশকতা ও বিভিন্ন মামলায় আওয়ামী লীগের ৩১ জন নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়। যার মধ্য মধ্যে নাটোর সদরে ৯ জন, বড়াইগ্রাম উপজেলায় ৯ জন, নলডাঙ্গা উপজেলায় ১জন, বাগাতিপাড়ায় ১ জন, লালপুরে ৪জন, গুরুদাসপুরে ৪জন এবং ও সিংড়া উপজেলা থেকে ৩ জন গ্রেপ্তার করে পুলিশ।
নাম প্রকাশ না করার শর্তে আওয়ামী লীগের এক নেতা গণমাধ্যমকে বলেন, গ্রেপ্তার ব্যক্তিরা আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত থাকলেও তাদের বিরুদ্ধে অপরাধে জড়িত থাকার কথা কেউ জানেন না। বিজয় দিবস উপলক্ষে আইনশৃঙ্খলার অজুহাত দেখিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
নাটোরের পুলিশ সুপার মারুফাত হুসাইন বলেন, ওই ব্যক্তিদের বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ থাকায় গ্রেপ্তার করে আদালতে সোপর্দ করা হয়েছে।
