চাটমোহরে সংঘর্ষে নারীসহ ১০ জন আহত

আপডেট : ১৪ জুলাই ২০১৯, ২১:১৯

চাটমোহর (পাবনা) সংবাদদাতা

চাটমোহরে জমিজমা সংক্রান্ত বিরোধের জের ধরে ভাইয়ে ভাইয়ে সংঘর্ষে নারীসহ অন্তত ১০ জন আহত হয়েছে। গুরুতর আহত সাতজনকে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতাল ও চাটমোহর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। ঘটনাটি ঘটেছে গতকাল রবিবার সকালে উপজেলার ডিবিগ্রাম ইউনিয়নের কামালপুর গ্রামে। আহতদের মধ্যে ঐ গ্রামের তোরাব আলীর স্ত্রী জাহানারা বেগম ও তার ছেলে বিল্লাল হোসেনকে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এছাড়া মৃত মজির উদ্দিনের ছেলে তোরাব আলী, শাহজাহান আলী, আবুল কাশেম, আবুল কাশেমের স্ত্রী ছুফি খাতুন, ছেলে বাবুকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। থানায় কোনো পক্ষই অভিযোগ দেয়নি বলে পুলিশ জানিয়েছে।