মোরেলগঞ্জে ইয়াবাসহ চার জন গ্রেফতার

আপডেট : ১৪ জুলাই ২০১৯, ২১:২০

প্রাইভেট কার জব্দ

মোরেলগঞ্জ (বাগেরহাট) সংবাদদাতা

মোরেলগঞ্জে থানা পুলিশ রবিবার সকালে ১২৫ পিস ইয়াবাসহ চার জন যুবককে গ্রেফতার করেছে। আটককৃতরা হলো, মোরেলগঞ্জের জামিরতলা গ্রামের আরিফুজ্জামান সোনা, বরিশাল জেলার বানারিপাড়া থানার দওয়াপাড়া গ্রামের মো. রফিকুল ইসলাম ইকবাল, ময়মনসিংহ জেলার নান্দাইল থানার পাঁচদরিল্লা গ্রামের মামুন শেখ ও পিরোজপুর জেলার হরিনা গাজীপুর গ্রামের আলাউদ্দিন চৌকিদার।

মোরেলগঞ্জ ফেরিঘাট এলাকায় একটি প্রাইভেট কার তল্লাশি করে পুলিশ তাদের আটক করে। এ সময় তাদের সঙ্গে থাকা প্রাইভেট কার যার নম্বর- ঢাকা মেট্রো-গ ৩১-৮৫০৬ জব্দ করেন পুলিশ। তাদের বিরুদ্ধে মোরেলগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে থানায় মামলা দায়ের করা হয়েছে।