সাতক্ষীরায় ডলারসহ নারী আটক

আপডেট : ১৪ জুলাই ২০১৯, ২১:২১

সাতক্ষীরা প্রতিনিধি

সাতক্ষীরার লক্ষিদাড়ি সীমান্তে বিজিবি চোরাচালান বিরোধী অভিযান চালিয়ে ৩০ হাজার আমেরিকান ডলারসহ এক বাংলাদেশি নারীকে আটক করেছে। রবিবার দুপুর আড়াইটার দিকে সদর উপজেলার ভোমরা স্থল বন্দর সংলগ্ন লক্ষিদাড়ি সীমান্ত থেকে তাকে আটক করা হয়। আটক বাংলাদেশি নারীর নাম কামরুন্নাহার ঝর্ণা (৪৮)। তিনি লক্ষিদাড়ি গ্রামের রেজাউল ইসলামের স্ত্রী।

সাতক্ষীরা ৩৩ বিজিবি ব্যাটেলিয়নের অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ গোলাম মহিউদ্দিন খন্দকার জানান, আটককৃত বাংলাদেশি ঐ নারীকে আমেরিকান ডলারসহ সাতক্ষীরা সদর থানায় সোপর্দ করা হয়েছে। তার কাছ থেকে উদ্ধারকৃত ঐ আমেরিকান ডলারের বাংলাদেশি মূল্য ২৫ লাখ ২০ হাজার টাকা।