আবারও গাড়ি নিয়ে হামলার ঘটনা ঘটল যুক্তরাজ্যে। তবে এবারের ঘটনায় ব্যাপক হারে হতাহত হয়নি। রবিবার লন্ডনের একটি সড়কে জনতার ওপর গাড়ি তুলে দেয় এক চালক। এতে ৭ জন আহত হয়েছে বলে কর্মকর্তারা জানিয়েছেন। শনিবার ওই ‘হত্যাচেষ্টার’ ঘটনার পরপরই সন্দেহভাজন তিনজনকে গ্রেপ্তার করা হয়। ব্যাটারসির লম্বার্ড সড়কে স্থানীয় সময় রাত সোয়া ১১টার দিকে এ গাড়িচাপার ঘটনায় একজনের পা ভেঙে গেছে। বাকি ছয়জনের আঘাত তুলনামূলকভাবে কম। গাড়ি তুলে দেয়ার এ ঘটনাকে প্রাথমিকভাবে কোনো ‘জঙ্গি হামলা’ হিসেবে বিবেচনা করছে না লন্ডন পুলিশ। তারা বলছে, বিষয়টি নিয়ে তদন্তের পর জানা যাবে আসল ঘটনা কি ছিল।
আহত ৭ জনের দলটি কাছাকাছি একটি হোটেল থেকে বের হওয়ার পরপরই তাদেরকে লক্ষ্য করে গাড়িটি চালিয়ে দেয়া হয়। এই ঘটনায় আটক তিনজনের পরিচয় প্রকাশ করেনি পুলিশ। -বিবিসি
