রাজধানীর বসুন্ধরা শপিং কমপ্লেক্সে চালু হলো লা রিভের নতুন গ্র্যান্ড স্টোর। রোববার (২২ ডিসেম্বর) শোরুমটির উদ্বোধন উপলক্ষে ৩০ শতাংশ পর্যন্ত ছাড়ের ঘোষণা দিয়েছে ফ্যাশন ব্র্যান্ডটি। ‘৩০% সেভিংস অফার’ নামের এই ছাড় থাকবে ২২ ও ২৩ ডিসেম্বর।
এ সময় অনুষ্ঠানে লা রিভের প্রধান নির্বাহী পরিচালক মন্নুজান নার্গিস বলেন, ‘অনেকদিন ধরেই আমাদের ক্রেতারা বসুন্ধরা শপিং কমপ্লেক্সে বড় পরিসরে নতুন স্টোর চালুর অনুরোধ করছিলেন। তাদের অনুরোধ এই গ্র্যান্ড স্টোরটি যাত্রা শুরু করল। কাস্টমারের সাথে লা রিভের যেই শ্রদ্ধাপূর্ণ বন্ধন, আস্থা ও ভালোবাসার সম্পর্ক, তাই আরো মজবুত হলো এই স্টোরটির মাধ্যমে। বিজয়ের মাসে এমন একটি মাইলস্টোন অর্জন করতে পেরে আমরা আপ্লুত। তাই গ্র্যান্ড স্টোর ওপেনিং উপলক্ষে ২২-২৩, ২দিন আমরা সারপ্রাইজ ৩০% সেভিংস অফার ঘোষণা করছি। আমাদের আরেকটি স্টোর আছে লেভেল ২-এ। সেখানেও এই অফারটি চলবে।’
লা রিভের নতুন কালেকশন সম্পর্কে তিনি বলেন, 'উইন্টার কালেকশনের নাম ক্যাওস, এর মাধ্যমে আমরা পরিবর্তনের সাথে ইতিবাচকতার বার্তা দেওয়ার চেষ্টা করেছি। এই স্টোরে উইন্টারের সবচেয়ে ট্রেন্ডি স্টাইলগুলো আনা হয়েছে। একই সাথে, নারী-পুরুষ-শিশু-টিনসহ লাইফস্টাইলের সকল উপকরণ দিয়ে নতুন স্টোরটি সমৃদ্ধ করেছি আমরা।'
গ্র্যান্ড স্টোর উদ্বোধনের পাশাপাশি লা রিভে চলছে বিজয়ের মাস উদযাপনের উৎসব। আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত লা রিভ দিচ্ছে ১৬৫৩ টাকা শপিংয়ে ৫৩০ টাকা গিফট ভাউচার পাওয়ার সুযোগ।
