সিদ্ধিরগঞ্জের জালকুড়িতে তুলার গুদামে আগুন

আপডেট : ১৫ জুলাই ২০১৯, ০০:৩৪

সিদ্ধিরগঞ্জের জালকুড়িতে এসএম ট্রেডার্স নামক প্রতিষ্ঠানের একটি তুলার গুদামে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। আগুনে গোডাউনের বিপুল পরিমাণ তুলা পুড়ে গেছে। গতকাল রবিবার দুপুর দেড়টার দিকে জালকুড়ি এলাকায় এই অগ্নিকান্ডের খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৯টি ইউনিট ঘটনাস্থলে এসে প্রায় ৩ ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। বৈদ্যুতিক শট সার্কিট থেকে আগুন লেগেছে বলে মনে করছে ফায়ার সার্ভিস।