যুক্তরাষ্ট্রের অন্যতম ব্যস্ত শহর নিউ ইয়র্কে ভয়াবহ বিদ্যুত্ বিপর্যয়ের ঘটনা ঘটেছে। এর ফলে লোকজনকে চরম দুর্ভোগ পোহাতে হয়। বিদ্যুত্ সংকটে সাবওয়ে ট্রেন চলাচল বন্ধ হয়ে গিয়েছিল ও লোকজন লিফটে আটকা পড়েছিল। শনিবার স্থানীয় সময় সন্ধ্যা ৭টা থেকে শুরু হওয়া এ বিপর্যয় এক ঘণ্টারও বেশি স্থায়ী হয়েছিল। ম্যানহাটনে একটি বৈদ্যুতিক ট্রান্সফর্মারে লাগা আগুন নিয়ন্ত্রণে আনার সময় এ ঘটনা ঘটে। সড়ক বাতি ও ট্র্যাফিক সিগন্যালগুলোও বন্ধ হয়ে যায়। -সিএনএন
