আরও একটি বড় প্রাচীর তৈরি করছে আমেরিকা

আপডেট : ১৫ জুলাই ২০১৯, ০২:৪১

২০২৫ সাল নাগাদ যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের স্ট্যাটেন আইল্যান্ড সুরক্ষিত হবে ৫ দশমিক ৩ মাইল লম্বা প্রাচীর দ্বারা। এটি মূলত একটি সমুদ্র প্রতিরোধী বাঁধ। জলবায়ূ পরিবর্তন ঝুঁকি মোকাবেলা করে নিউইয়র্ককে রক্ষা করার জন্য এই প্রাচীর তৈরি করা হচ্ছে।

যুক্তরাষ্ট্রের সমুদ্র তীরবর্তী মানুষকে বাঁচাতে আগামী বিশ বছর এমন আরও বাঁধ তৈরি করা হতে পারে। একটি সাম্প্রতিক গবেষণা প্রতিবেদনে বলা হয়েছে যুক্তরাষ্ট্রের সমুদ্র তীরবর্তী মানুষদের সুরক্ষায় আগামী বিশ বছরে যুক্তরাষ্ট্রের খরচ হবে প্রায় ৪০ হাজার কোটি ডলার। বাংলাদেশি টাকায় যার পরিমাণ প্রায় ৩৫ লাখ কোটি টাকা।

এমন বাঁধ যুক্তরাষ্ট্রে প্রথমটি তৈরি হয়েছিলো শত বছর আগে। উল্লেখ করার মতো বিষয় হলো, সমুদ্র প্রতিরোধী বাঁধ কেবল তৈরি করাটাই কঠিন নয়, তৈরির পর এর তদারকিটাও কঠিন। কারণ, অনেক শক্তিশালী সামুদ্রিক স্রোতের ধাক্কা তাদের সহ্য করে টিকে থাকতে হয়। যদি তা ভেঙে যায়, এত পরিশ্রম, অর্থ সব বিফলে যাবে!

আরও পড়ুন: তদন্তে অনেক কিছু বেরিয়ে আসবে: স্বরাষ্ট্রমন্ত্রী

স্ট্যাটেন আইল্যান্ড সুরক্ষায় নির্মিত সমুদ্র প্রতিরোধী বাঁধটিকে বলা হচ্ছে ‘স্ট্যাটেন আইল্যান্ড মাল্টি ইউজ এলিভেটেড প্রমেনেড’ অর্থাৎ এটি বেড়ানোর জন্য মনোরম একটি জায়গা হবে যেখানে হাঁটা, ব্যায়াম, বেড়ানো, বিশ্রাম বা মনোরঞ্জনেরও ব্যবস্থা থাকবে।

ইত্তেফাক/নূহু