৩৫তম বিসিএস প্রশাসন ক্যাডার অ্যাসোসিয়েশনের নতুন সভাপতি আবুবকর, সাধারণ সম্পাদক তুহিন

আপডেট : ০৩ জানুয়ারি ২০২৫, ২৩:০৪

ঢাকার সাভারের উপজেলা নির্বাহী অফিসার মো: আবুবকর সরকারকে সভাপতি ও টাঙ্গাইলের গোপালপুরে উপজেলা নির্বাহী অফিসার মো: তুহিন  হোসেনকে সাধারণ সম্পাদক করে বাংলাদেশ অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস অ্যাসোসিয়েশনের (বাসা) ৩৫তম ব্যাচ কমিটি নির্বাচন করা হয়েছে।

শুক্রবার (৩ জানুয়ারি) রাজধানীর বিয়াম মিলনায়তনে ৩৫তম (প্রশাসন) ব্যাচের এক সভায় এ কমিটি ঘোষণা করা হয়।

আগামী এক সপ্তাহের মধ্যে সভাপতি ও সাধারণ সম্পাদককে পূর্ণাঙ্গ কমিটি করতে দায়িত্ব দেওয়া হয়েছে।

ইত্তেফাক/এএম