নোবিপ্রবির প্রতিষ্ঠাবার্ষিকী উদ্যাপন

আপডেট : ১৫ জুলাই ২০১৯, ২১:২১

  নোয়াখালী প্রতিনিধি

উত্সবমুখর পরিবেশে নানা কর্মসূচির মধ্য দিয়ে সোমবার নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের(নোবিপ্রবি) প্রতিষ্ঠাবার্ষিকী ও বিশ্ববিদ্যালয় দিবস উদ্যাপন করা হয়েছে।

সকালে দিনব্যাপী কর্মসূচির উদ্বোধন করেন প্রধান অতিথি নোয়াখালী-৪ (সদর-সুবর্ণচর) আসনের এমপি একরামুল করিম চৌধুরী। পরে ক্যাম্পাসে বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রা শেষে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ও শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদনের পর মুক্তিযোদ্ধা মরহুম হাজী ইদ্রিছ মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ড. মো. দিদার-উল-আলম। সভা সঞ্চালনা করেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার প্রফেসর মো. মমিনুল হক। বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি প্রফেসর এ কে এম সাঈদুল হক চৌধুরী, জেলা প্রশাসক (ভারপ্রাপ্ত) মো. আবু ইউছুফ, পুলিশ সুপার মো. আলমগীর হোসেন, বিশ্ববিদ্যালয়ের সাবেক প্রো-ভিসি প্রফেসর ড. মো. আবুল হোসেন, কোষাধ্যক্ষ প্রফেসর ড. মোহাম্মদ ফারুক উদ্দিন প্রমুখ।