বেড়া (পাবনা) সংবাদদাতা
বেড়া মডেল থানা পুলিশ সোমবার যমুনা নদীতে ভাসমান অজ্ঞাত এক যুবকের লাশ উদ্ধার করেছে। লাশের পরনে টি শার্ট ও হাত-পা রশি দিয়ে বাঁধা অবস্থায় ছিল বলে পুলিশ জানিয়েছে।
বেড়া মডেল থানা ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, উপজেলার হাটুরিয়া নাকালিয়া ইউনিয়নের নতুন পেচাকোলা গ্রামের পাশের যমুনা নদীতে লাশ ভাসতে দেখে এলাকাবাসী পুলিশে খবর দেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ভাসমান অবস্থায় লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়।
বেড়া থানার ওসি মো. শাহিদ মাহমুদ খান বলেন, এলাকার কেউ তাকে চিন্তে পারছে না। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে কোনো অপরাধীরা তাকে হত্যা করে নদীতে ফেলে দিয়েছে। পানির স্রোতে ভাসতে ভাসতে এখানে এসেছে। তবে ময়নাতদন্তের পর আসল ঘটনা জানা যাবে।
