দশমিনায় মেছো বাঘকে পিটিয়ে হত্যা

আপডেট : ১৫ জুলাই ২০১৯, ২১:২৭

দশমিনা (পটুয়াখালী) সংবাদদাতা

দশমিনায় সোমবার দুপুরে একটি বিপন্ন প্রজাতির মেছো বাঘকে পিটিয়ে হত্যা করেছে গ্রামবাসী। স্থানীয়রা জানান, উপজেলার আলীপুর ইউনিয়নের আলীপুর গ্রামে দীর্ঘদিন ধরে সন্ধ্যার পর একটি বিপন্ন প্রজাতির মেছো বাঘ পার্শ্ববর্তী জঙ্গল থেকে এসে স্থানীয়দের তাড়া করত। এতে সন্ধ্যার পর গ্রামবাসী একা রাস্তায় চলাচল করতে ভয় পেতেন। ঘটনার দিন স্থানীয় ৫০০ গ্রামবাসী একত্রিত হয়ে জঙ্গল থেকে ঐ বিপন্ন প্রজাতির মেছো বাঘটিকে ধরে পিটিয়ে হত্যা করে।

উপজেলা বন কর্মকর্তা মো. আবুল কালাম জানান, বিষয়টি তিনি জানেন না। খোঁজ নিয়ে জেনে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন।