হাজীগঞ্জ (চাঁদপুর) সংবাদদাতা
হাজীগঞ্জে রবিবার সন্ধ্যায় মারামারি থামাতে গিয়ে একজনের মৃত্যু হয়েছে। নিহতের নাম আলী আজ্জম(৫৫)। এ সময় আহত হয়েছেন দুজন। আলী আজ্জম উপজেলার বড়কূল পশ্চিম ইউনিয়নের নাটেহরা গ্রামের মৃত বশির উদ্দিনের ছেলে।
এলাকাবাসী জানায়, ওইদিন আলী আজ্জমের স্ত্রী সাজেদা বেগম প্রতিবেশী এক শিশুকে আদর করে ভালো খাবার দেন। আলী আজ্জমের ভাতিজা বউ বিউটি আক্তার বিষয়টি স্বামী রাশেদকে জানায়। এ নিয়ে রাশেদ ওই শিশুর মা শীমা ও বাবা অহিদুলের সঙ্গে বাকবিতন্ডতায় জড়ায়। এক পর্যায়ে অহিদদুল ক্ষিপ্ত হয়ে হাতে থাকা টচ লাইট দিয়ে রাশেদের মাথায় আঘাত করে। এ সময় আলী আজ্জম উভয়ের মারামারি থামানোর চেষ্টা করলে অহিদের ভাই জহির তাকে ধাক্কা দিয়ে ফেলে দেয়। একই সঙ্গে প্রতেবেশী রিপনের স্ত্রী ফেরদাউস আক্তার ঘুষি দেয়। এর কিছুক্ষণ পরেই তার মৃত্যু হয়।
হাজীগঞ্জ থানার ওসি আলমগীর হোসেন রনি বলেন, মারামারির পর আলী আজ্জম মারা যায়। ময়না তদন্তের রিপোর্ট আসলে প্রকৃত তথ্য জানা যাবে।
