চট্টগ্রামে মশক নিধন অভিযান উদ্বোধন

আপডেট : ১৫ জুলাই ২০১৯, ২১:২৮

চট্টগ্রাম অফিস

চলতি বর্ষা মৌসুমে চট্টগ্রামের জনজীবনকে ডেঙ্গুর প্রভাব থেকে বাঁচানোর জন্য জনসচেতনতা বৃদ্ধিসহ মশা নিধনে ব্যাপক উদ্যোগ গ্রহণ করেছে চট্টগ্রাম সিটি কর্পোরেশন। এর অংশ হিসেবে সোমবার নগরীর মোমিন রোডের ঝাউতলা সেবক কলোনি এলাকায় মশক নিধন   অভিযানের উদ্বোধন করেন সিটি মেয়র আ.জ.ম নাছির উদ্দীন।

মেয়র বলেন, সম্প্রতি ঢাকায় ডেঙ্গু ছড়িয়ে পড়ায় চট্টগ্রামে সতর্কতা হিসেবে আমরা চিকনগুনিয়া ও  ডেঙ্গু রোধে মশা নিধনে ক্রাশ প্রোগ্রাম শুরু করেছি।  ক্রাশ প্রোগ্রামে প্রতি ওয়ার্ডের ঝোপঝাড় পরিষ্কার ও নালায় যেখানে মশা জন্ম হয় সেখানে ওষুধ ছিটানো হবে।

এ সময় উপস্থিত ছিলেন কাউন্সিলর    শৈবাল দাশ সুমন, মনোয়ারা বেগম মনি, উপ প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা মোরশেদুল আলম চৌধুরী প্রমুখ।