বন্যার্তদের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ

আপডেট : ১৫ জুলাই ২০১৯, ২১:২৯

  নেত্রকোনা প্রতিনিধি

নেত্রকোনার বন্যাকবলিত দুস্থদের মাঝে বেসরকারি সংস্থা এন আই খান ফাউন্ডেশনের উদ্যোগে জরুরি ভিত্তিতে ত্রাণসামগ্রী বিতরণ করা হয়েছে। রবি এবং সোমবার সদর উপজেলার কে-গাতি ইউনিয়নের বিভিন্ন গ্রামে শুকনো খাবার বিতরণ করা হয়।

ফাউন্ডেশনের সভাপতি ও জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি কামরুন্নেছা আশরাফের নেতৃত্বে একটি টিম কে-গাতি ইউনিয়নের বন্যাদুর্গত এলাকায় নৌকাযোগে যায় এবং ত্রাণসামগ্রী বিতরণ করে। এ সময় সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সুমনা আল মজিদ, ফাউন্ডেশনের সম্পাদক মাজাহারুল ইসলাম, জেলা রেড ক্রিসেন্ট সোসাইটির সম্পাদক গাজী  মোজাম্মেল হোসেন টুকু এবং কে-গাতি ইউনিয়নের চেয়ারম্যান এ আর আলী আজগর খান শরীফ প্রমুখ উপস্থিত ছিলেন।