কমলগঞ্জ (মৌলভীবাজার) সংবাদদাতা
কমলগঞ্জে ডাকাতির প্রস্তুতিকালে রবিবার রাতে পুলিশ দুই ডাকাতকে গ্রেফতার করেছে। তাদের কাছ থেকে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়ার পর এক ডাকাতকে সোমবার সকালে মৌলভীবাজারের আদালতে পাঠানো হয়। অন্য ডাকাতকে থানায় রেখে জিজ্ঞাসাবাদ চলছে। এরা হলো—রাসেল আহমদ ও সেজু মিয়া।
কমলগঞ্জ থানার ওসি মো. আরিফুর রহমান দুই ডাকাতকে গ্রেফতারের পর একজনকে আদালতে পাঠানো ও ডাকাতি সংক্রান্ত গুরুত্বপূর্ণ তথ্য পাওয়ার সত্যতা নিশ্চিত করেন। অন্য ডাকাতকে আরো জিজ্ঞাসাবাদ শেষে পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের কথা জানান ওসি।
