বার কাউন্সিলের সচিব হলেন জেলা জজ কামাল হোসেন সিকদার

আপডেট : ০৭ জানুয়ারি ২০২৫, ২২:০০

বাংলাদেশ বার কাউন্সিলের সচিব হিসেবে নিয়োগ পেয়েছেন জেলা জজ মোহাম্মদ কামাল হোসেন সিকদার। তিনি কক্সবাজারের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৩-এর বিচারক হিসাবে দায়িত্ব পালন করছিলেন।

সুপ্রিম কোর্টের পরামর্শে বর্তমান কর্মস্থল থেকে বদলি করে তাকে বার কাউন্সিলের সচিবের দায়িত্ব প্রদান করা হয়েছে। বার কাউন্সিলের বর্তমান সচিব জেলা জজ মো. আবদুর রহমান সরদারকে আইন মন্ত্রণালয়ে সংযুক্ত করা হয়েছে।

এদিকে গাজীপুরের জেলা ও দায়রা জজ শামীমা আফরোজকে আইন মন্ত্রণালয়ে সংযুক্ত করা হয়েছে। ৯ জানুয়ারি বর্তমান পদের দায়িত্বভার অর্পণ করে সংশ্লিষ্টদের বদলিকৃত কর্মস্থলে যোগ দিতে বলা হয়েছে। মঙ্গলবার এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়। 

ইত্তেফাক/এসএএস