অভিজ্ঞতা ছাড়াই চাকরির সুযোগ দিচ্ছে আবুল খায়ের গ্রুপ  

আপডেট : ০৮ জানুয়ারি ২০২৫, ১০:২০

দেশের অন্যতম বৃহৎ শিল্পপ্রতিষ্ঠান আবুল খায়ের গ্রুপ নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি তাদের লিফ ক্লাসিফিকেশন বিভাগে ট্রেইনি অফিসার পদে একাধিক জনবল নিয়োগ দেবে।  

আবেদন প্রক্রিয়া ও সুযোগ-সুবিধা  
আগ্রহী প্রার্থীরা অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন। নির্বাচিত প্রার্থীরা মাসিক বেতন ছাড়াও প্রতিষ্ঠানটির নীতিমালা অনুযায়ী বিভিন্ন সুযোগ-সুবিধা উপভোগ করবেন।  

পদের বিবরণ  
- প্রতিষ্ঠানের নাম: আবুল খায়ের গ্রুপ  
- পদের নাম: ট্রেইনি অফিসার  
- বিভাগ: লিফ ক্লাসিফিকেশন  
- পদসংখ্যা: নির্দিষ্ট নয়  

যোগ্যতা ও দক্ষতা  
- শিক্ষাগত যোগ্যতা:  
  - বিএসসি/এমএসসি ডিগ্রি কৃষি, কৃষিবিদ্যা, মৃত্তিকা বিজ্ঞান, উদ্ভিদবিদ্যা, রসায়ন, বনবিদ্যা, বা পরিবেশ বিজ্ঞানে।  
  - স্নাতক পর্যায়ের শিক্ষার্থীরাও আবেদন করতে পারবেন।  
- অতিরিক্ত দক্ষতা:  
  - তামাক চাষের প্রক্রিয়া সম্পর্কে জ্ঞান।  
  - স্টেকহোল্ডার পরিচালনায় দক্ষতা।  
- অভিজ্ঞতা: প্রয়োজন নেই।  

চাকরির বিবরণ  
- চাকরির ধরন: ফুলটাইম  
- কর্মক্ষেত্র: অফিস  
- প্রার্থীর ধরন: নারী-পুরুষ (উভয়)  
- বয়সসীমা: উল্লেখ নেই।  
- কর্মস্থল: দেশের যেকোনো স্থান  
- বেতন: আলোচনা সাপেক্ষে  
- সুবিধা: প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী।  

আবেদন প্রক্রিয়া  
আবেদন করতে আগ্রহীরা বিস্তারিত জানতে ও আবেদন করতে [এখানে ক্লিক করুন]। আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে ৭ জানুয়ারি ২০২৫ থেকে এবং চলবে ২৭ জানুয়ারি ২০২৫ পর্যন্ত। 

ইত্তেফাক/টিএইচ