বিশেষ প্রতিনিধি
প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে গণভবনে গিয়ে সৌজন্য সাক্ষাত্ করেছেন ভারতীয় হাইকমিশনার রিভা গাঙ্গুলি। গতকাল সোমবার সকালে এ সাক্ষাত্ হয়। বৈঠক শেষে প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম সাংবাদিকদের ব্রিফ করেন। বৈঠকে দুই দেশের অভিন্ন স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ের ওপর আলোচনা হয়। বৈঠকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা দুই দেশের মধ্যে নৌপথের যোগাযোগ বাড়িয়ে ব্যবসা-বাণিজ্য সম্প্রসারণের ওপর গুরুত্বারোপ করেন। প্রধানমন্ত্রীর মুখ্য সচিব মো. নজিবুর রহমান এ সময় উপস্থিত ছিলেন।
