আফগানিস্তানে চলতি বছরের প্রথম পাঁচ মাসে সাড়ে নয়শো বেসামরিক ব্যক্তি নিহত হয়েছেন। এর মধ্যে অবশ্য মার্কিন প্রতিরক্ষা মন্ত্রণালয় পেন্টাগন ৬০ জন ব্যক্তিকে হত্যার কথা স্বীকার করেছে। এই হত্যার কথা সম্প্রতি পেন্টাগন ঘোষণা করে৷
পেন্টাগনের পক্ষ থেকে দেওয়া বিবৃতিতে আরও বলা হয়েছে, মার্কিন নেতৃত্বাধীন জোটের হামলায় ৬০ জন বেসামরিক আফগান নিহত ও ৫৫ জন আহত হয়েছেন। এই প্রতিবেদনে বলা হয়েছে, আফগান সরকারি বাহিনীর হামলায় নিহত বেসামরিক ব্যক্তির সংখ্যা ৬০ জন। এছাড়া ৭৭৮ জন অসামরিক মানুষের মৃত্যুর জন্য দায়ী বিভিন্ন সশস্ত্র গোষ্ঠী। ওই সব গোষ্ঠীর হামলায় আহত হয়েছে ৯৭১ জন বেসামরিক আফগান।
পেন্টাগন আরও জানিয়েছে, অজ্ঞাত অস্ত্রধারীদের হামলায় প্রাণহানি ঘটেছে ৪৪ জন বেসামরিক মানুষের। এই সংক্রান্ত তথ্য আফগান নিরাপত্তা ও স্থিতিশীলতা বিষয়ক প্রতিবেদনে মার্কিন কংগ্রেসে পেশ করা হয়েছে, তাতে এইসব বিষয় এসেছে।
আরও পড়ুনঃ সুপার ওভারেও টাই, তবু কেন চ্যাম্পিয়ন ইংল্যান্ড?
২০০১ সাল থেকে আফগানিস্তানে আগ্রাসন চালাচ্ছে মার্কিন সেনাবাহিনী। তবে এখন পর্যন্ত সেখানকার নিরাপত্তা পরিস্থিতির কোনও উন্নতি হয়নি। প্রতিদিনই সেখানে সংঘর্ষের ঘটনা ঘটেই চলেছে। আফগান জনগণ সেদেশ থেকে মার্কিন বাহিনী পুরোপুরি প্রত্যাহারের দাবি জানিয়ে আসছে।
ইত্তেফাক/টিএস
