অটোয়াতে বঙ্গবন্ধু মিলনায়তন এবং পাঠাগার স্থাপনের উদ্যোগ

আপডেট : ০৩ ডিসেম্বর ২০১৮, ২২:৫৩

কানাডা প্রতিনিধি

কানাডার রাজধানী অটোয়ায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নামে একটি মিলনায়তন এবং পাঠাগার স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে।

এই প্রকল্পের অন্যতম উদ্যোক্তা স্থানীয় আশ্রম পত্রিকার সম্পাদক কবীর চৌধুরী ইত্তেফাককে জানান, প্রস্তাবিত এই মিলনায়তন এবং পাঠাগারের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হবে আগামী বছরের মার্চ থেকে। সবাইকে নিয়ে আলোচনা সভার মাধ্যমে স্থায়ী বা অস্থায়ী যেটাই হোক তা চালু করা হবে। উদ্যোক্তাদের পরিকল্পনা, শহরে বা শহরের আশেপাশে একটা জায়গা কিনে নিজস্ব ভবন স্থাপন করা। সেখানে একটি মিলনায়তন ও লাইব্রেরি থাকবে। যেখানে বঙ্গবন্ধু বিষয়ক বইয়ের পাশাপাশি মুক্তিযুদ্ধের বইও রাখা হবে।