হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (হাবিপ্রবি) ২০২৪-২৫ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) ভর্তি পরীক্ষার তারিখ ঘোষণা করা হয়েছে। ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে আগামী ২১, ২২,২৩ ও ২৪ এপ্রিল।
বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ ও প্রকাশনা শাখার পরিচালক মো. খাদেমুল ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।
বিজ্ঞপ্তি অনুযায়ী, আবেদন প্রক্রিয়া শুরু হবে ৯ ফেব্রুয়ারি ২০২৫ থেকে ৬ মার্চ ২০২৫ পর্যন্ত। এ সংক্রান্ত বিস্তারিত তথ্যাদি পরবর্তীতে হাবিপ্রবি ওয়েবসাইট এবং বিভিন্ন জাতীয় ও স্থানীয় দৈনিক পত্রিকায় প্রকাশের মাধ্যমে জানানো হবে।
উল্লেখ্য, গত ১৩ জানুয়ারি অনুষ্ঠিত হাবিপ্রবির একাডেমিক কাউন্সিলের ৬৮ তম সভায় সর্বসম্মতিক্রমে GST গুচ্ছতে না থাকার এবং স্বতন্ত্রভাবে নিজস্ব তত্ত্বাবধানে ছাত্র-ছাত্রী ভর্তি কার্যক্রম পরিচালনা করার সিদ্ধান্ত গৃহীত হয়।

