বিজ্ঞান
হিমন এডওয়ার্ড গমেজ, সিনিয়র শিক্ষক
সেন্ট গ্রেগরী হাইস্কুল অ্যান্ড কলেজ, ঢাকা
১. বাস্তুসংস্থান কী?
২.তোমাদের পুকুরে মাছ ছাড়াও কী কী প্রাণী বাস করে?
৩. তোমার বাগানে কোন কোন প্রাণী উদ্ভিদের পরাগায়ন ঘটাতে সাহায্য করে?
৪. তোমাদের সুস্থভাবে জীবনযাপনের জন্য কী কী প্রয়োজন হয়?
৫.খাদ্যজাল কী?
৬.খাদ্য শৃঙ্খলের দুইটি উদাহরণ লেখ।
৭.পরিবেশের উপাদানগুলো কয়ভাগে বিভক্ত? কী কী?
৮. তোমার বাগানের গাছগুলো খাদ্য তৈরির সময় কোন উপাদানটি বায়ু থেকে গ্রহণ করে?
৯.খাদ্যজাল কীভাবে তৈরি হয়? খাদ্যজালের প্রতিটি খাদ্য শৃঙ্খলের শুরু হয় কী থেকে?
১০.প্রাণীর শ্বাস গ্রহণে উদ্ভিদ কীভাবে সাহায্য করে?
শূন্যস্থান পূরণ :১.মাটিতে বাস করে—।
২.খাদ্য তৈরির জন্য উদ্ভিদের সূর্যের আলো,— বায়ু প্রয়োজন।
৩.—প্রক্রিয়ায় উদ্ভিদের বীজের সৃষ্টি হয়।
৪. সবুজ ঘাস — ছোট মাছ ব্যাঙ।
৫. তোমাদের ছাদের দেয়ালে একটি নতুন বটগাছ জন্মেছে। — মাধ্যমে গাছটির বীজ এখানে এসেছে বলে মনে করি।
৬. তোমার শ্বাস গ্রহণের জন্য প্রয়োজন বায়ু, পুষ্টির জন্য প্রয়োজন খাদ্য। উপাদানদ্বয়—পরিবেশের অন্তর্ভুক্ত।
৭.বাস্তুসংস্থানের সকল উদ্ভিদ ও প্রাণী— অন্তর্ভূক্ত।
