কুড়িগ্রামের রৌমারী উপজেলায় বিদ্যুতের তারে স্পৃষ্ট হয়ে সাইফুল ইসলাম (২২) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এ সংবাদ লেখা পর্যন্ত তার লাশ পাওয়া যায়নি।
এলাকাবাসী সূত্রে জানা গেছে, মঙ্গলবার সকাল ১০টার দিকে উপজেলার যাদুরচর ইউনিয়নের চাক্তাবাড়ী গ্রামের আব্দুস ছালামের পুত্র সাইফুল ইসলামের বাড়িতে বন্যার পানি ওঠে। তখন তারা কলাগাছের ভেলায় করে নিরাপদ আশ্রয়ের লক্ষে ডিসি রাস্তায় যাচ্ছিলো। এ সময় বৈদ্যুতিক তারে স্পৃষ্ট হয়ে সাইফুল ইসলাম বানের পানিতে পড়ে যান।
এমদাদুল হক বলেন, ‘সাইফুল ইসলাম বাড়ি থেকে কলাগাছের ভেলায় করে রাস্তায় আসছিলো। এ সময় বৈদ্যাতিক তারে স্পৃষ্ট হয়ে বন্যার পানিতে পড়ে যায়।’
রৌমারী উপজেলা নির্বাহী অফিসার দীপঙ্কর রায় উপস্থিতিতে রৌমারী ফায়ার সার্ভিসের ফায়ারম্যান হিমন মিয়ার নেতৃত্বে এলাকাবাসী একত্রিত হয়ে লাশটি খুঁজছে।
আরও পড়ুন: শৈলকুপায় বজ্রপাতে দুজন নিহত
রৌমারী ফায়ার সার্ভিসের ফায়ারম্যান হিমন মিয়া বলেন, ‘খবর পেয়ে আমরা ঘটনাস্থলে ছুটে যাই। বন্যার পানির স্রোত বেশি থাকায় তার লাশটি খুঁজে পাওয়া যায়নি। লাশটি খোঁজার জন্য আমাদের জামালপুর ইউনিট থেকে ডুবুড়িরা আসছেন।’
ইত্তেফাক/নূহু
