গণমাধ্যম গবেষণা উন্নয়নবিষয়ক প্রতিষ্ঠান আইএমসিএমএসআর-এর উদ্যোগে ময়মনসিংহে চলছে সাংবাদিকতাবিষয়ক প্রশিক্ষণ কর্মশালা। পাঁচদিনব্যাপী নিউজ প্রেজেন্টেশন কোর্সের দ্বিতীয় দিন ছিল বুধবার (২২ জানুয়ারি)।
এদিনে সেশন পরিচালনা করেন গণযোগাযোগ অধিদপ্তর ময়মনসিংহ জেলা কার্যালয়ের পরিচালক মীর আকরাম উদ্দিন আহম্মদ। তিনি রেডিও-টেলিভিশন সাংবাদিকতার ইতিবৃত্ত-পরিভাষা, নিউজ স্ক্রিপ্ট, সংবাদ প্রস্তুতকরণ, সংবাদ পাঠের প্রস্তুতি, সংবাদ উপস্থাপন, ভয়েজ প্রজেকশন, সতর্কতা, শুদ্ধিকরণ, প্রমিত উচ্চারণ, ভাষা-ছন্দ, নিজস্ব ভাষা-ভঙ্গিমা, নান্দনিকতা, ব্যাকরণ, টেকনিক, যন্ত্রমাধ্যমের ব্যবহার, দক্ষতা, পোর্টফোলিও ও সিভি তৈরিসহ উপস্থাপনার বিস্তারিত খুঁটিনাটি তুলে ধরেন।
আইএমসিএমএসআর. এর প্রধান সমন্বয়ক কোর্স এডিটর স্বাধীন চৌধুরী সমাপনী বক্তব্য রাখেন। ৫ দিনের প্রশিক্ষণ কোর্সে পেশাদার ও শিক্ষা নবিশ গণমাধ্যমকর্মীরা অংশগ্রহণ করেন।
