আজ ঢাকার বাতাস ‘খুবই অস্বাস্থ্যকর, দূষিত শহরের তালিকায় প্রথম 

আপডেট : ২৪ জানুয়ারি ২০২৫, ১৩:৫৬

বিশ্বের অস্বাস্থ্যকর শহরের তালিকায় রাজধানী ঢাকা প্রথম স্থানে রয়েছে। শুক্রবার (২৪ জানুয়ারি) বেলা দেড়টার দিকে আন্তর্জাতিক বায়ুমান প্রযুক্তি প্রতিষ্ঠান আইকিউএয়ার থেকে এ তথ্য জানা গেছে।

আইকিউএয়ারের তথ্যানুযায়ী, ২২১ স্কোর নিয়ে বিশ্বের দূষিত শহরের তালিকার প্রথম অবস্থানে রয়েছে ঢাকা। অর্থাৎ সেখানকার বায়ু অপরিচ্ছন্ন কিংবা দূষণীয় পর্যায়ে রয়েছে। এছাড়া দ্বিতীয় অবস্থানে রয়েছে মধ্যেপ্রাচ্যের দেশ কুয়েতের রাজধানী কুয়েত সিটি, যার স্কোর ১৮৪ অর্থাৎ সেখানকার বায়ুর মান ‘খুবই অস্বাস্থ্যকর। এদিক  ১৭৭ স্কোর নিয়ে দূষিত বাতাসের তৃতীয় অবস্থানে রয়েছে ভারতের নয়া দিল্লী। অপরদিকে চতুর্থ অবস্থানে ভারতের আরেক শহর কোলকাতা। যার স্কোর ১৭৩।

একিউআই স্কোর ০ থেকে ৫০ ‘পরিচ্ছন্ন বায়ু’ হিসেবে বিবেচিত হয়। ৫১ থেকে ১০০ ‘মাঝারি’ হিসেবে গণ্য করা হয়, আর সংবেদনশীল গোষ্ঠীর জন্য ‘অস্বাস্থ্যকর’ বিবেচিত হয় ১০১ থেকে ১৫০ স্কোর। স্কোর ১৫১ থেকে ২০০ হলে তাকে ‘খুবই অস্বাস্থ্যকর’ বায়ু বলে মনে করা হয়।

১৫১ থেকে ২০০ এর মধ্যে থাকা একিউআই স্কোরকে ‘দূষণীয় বায়ু’ বলা হয়। এই অবস্থায় শিশু, প্রবীণ এবং সকল বয়সী নাগরিককেই বাসায় থাকতে বলা হয়। এই পরিবেশে সবাইকেই অফিস আদালতের কাজ করতে না করা হয়। ২০১ থেকে ৩০০ এবং এর ঊর্ধ্বে থাকা একিউআই ‘একদম অস্বাস্থ্যকর’ বলে বিবেচিত হয়, যা নগরের বাসিন্দাদের জন্য অস্বাস্থ্যকর পরিবেশ তৈরি করে।

ইত্তেফাক/এনটিএম/কেএইচ