নোয়াখালী প্রতিনিধি
জেলা শহর মাইজদীর নোয়াখালী সুপার মার্কেটে ফার্মেসি, কসমেটিক্স ও সেলুন দোকানসহ পাঁচটি ব্যবসাপ্রতিষ্ঠানকে ৫২ হাজার টাকা জরিমানা ও মালামাল জব্দ করেছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল মঙ্গলবার দুপরে আদালতের বিচারক ও জেলার নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ রোকনুজ্জামান খান এ জরিমানা করে তা আদায় করেন। আদালতকে সহযোগিতা করেন জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক দেবানন্দ সিনহা।
আদালত সূত্রে জানা যায়, ওই মার্কেটের মাজেদা মেডিসিন সপে অনুমোদনবিহীন ঔষধ এবং তা সংরক্ষণ ও ফ্রিজের তাপমাত্রা প্রদর্শন যন্ত্র স্থাপন না করায় ১০ হাজার টাকা, কসমেটিকস দোকানে অনুমোদনবিহীন কসমেটিকস, পণ্যের গায়ে আমদানিকারক, উত্পাদন ও মেয়াদ উত্তীর্ণের তারিখ না থাকায় খালেক গার্মেন্টস ও কসমেটিকসের ১৫ হাজার টাকা, এভন কসমেটিকসের আলীকে ৭ হাজার টাকা এবং সেলুন দেকানে সংরক্ষিত সেভিং কিটস, হেয়ার কালার, ফেসিয়ালস, স্যাম্পুসহ ব্যবহারে পণ্য মেয়াদ উত্তীর্ণ, মূল্য তলিকা ও মেয়াদ উত্তীর্ণের তারিখ এবং আইনের নিদ্ধারিত ৮টি নির্দেশনার কোনোটিই না থাকায় সুপার কাট সেলুনের ১০ হাজার টাকা ও নিউ স্মার্ট সেলুনের ১০ হাজার টাকা জরিমানা করা হয়। একই সাথে এসব প্রতিষ্ঠানের ওষধ ও পণ্যগুলো জব্দ করা হয়। ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের বিভিন্ন ধারা অনুযায়ী অপরাধের জন্য এ জরিমানা আদায় করা হয়।
