সিরাজগঞ্জে ধর্ষণ মামলায় একজনের যাবজ্জীবন

আপডেট : ১৬ জুলাই ২০১৯, ২১:২১

সিরাজগঞ্জ প্রতিনিধি

সিরাজগঞ্জের শাহজাদপুরে তরুণীকে ধর্ষণের দায়ে একজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। একই সঙ্গে ১০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরো ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। দণ্ডপ্রাপ্ত হচ্ছে রঞ্জু মিয়া (৩০)। মঙ্গলবার দুপুরে সিরাজগঞ্জ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১ এর বিচারক ফজলে খোদা মো. নাজির আসামির অনুপস্থিতিতে এ রায় দেন।

সিরাজগঞ্জ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের সহকারী পাবলিক প্রসিকিউটর (এপিপি) অ্যাডভোকেট  আনোয়ার পারভেজ লিমন  এ তথ্য নিশ্চিত করেছেন।

মামলার বিবরণ দিয়ে তিনি জানান, ২০০৫ সালের ২৩ ডিসেম্বর রাতে উপজেলার জিগারবাড়িয়া গ্রামের ওই তরুণীকে একই গ্রামের কাশেম আলীর ছেলে রঞ্জু তার ঘরে প্রবেশ করে ধর্ষণ করে। এ সময় তার চিত্কারে আশপাশের মানুষ এসে রঞ্জুুকে আটক করে। পরে পরিবারে লোকজন এসে রঞ্জুুকে ছাড়িয়ে নিয়ে যায়। পরদিন ধর্ষিতার বাবা রঞ্জুুকে আসামি করে থানায় মামলা দায়ের করেন। আসামি বর্তমানে পালাতক রয়েছে।