আদমদীঘিতে মাদক ব্যবসায়ীসহ গ্রেফতার ১২

আপডেট : ১৬ জুলাই ২০১৯, ২১:২১

আদমদীঘি (বগুড়া) সংবাদদাতা

আদমদীঘি থানা পুলিশ সোমবার অভিযান চালিয়ে মাদক ব্যবসায়ী, দুটি চুরি মামলা ও আদালতের ওয়ারেন্ট মূলে নারীসহ ১২ জনকে গ্রেফতার করেছে। মঙ্গলবার তাদের আদালতে পাঠানো হয়েছে।

পুলিশ জানায়, গত ১২ জুলাই দৈনিক জনকণ্ঠ পত্রিকার আদমদীঘির উপজেলা প্রতিনিধি হারেজ্জুজামানের সান্তাহার বসতবাড়ির দরজা ভেঙে একটি ল্যাপটপ ও নগদ টাকা চুরি হয়। অপরদিকে সোমবার উপজেলার ছাতিয়াগ্রামের মুক্তিযোদ্ধা হাবিবুর রহমানের বাড়ির প্রাচীর টপকে আলমিরা ভেঙে নগদ ১ লাখ ২০ হাজার টাকা ও আড়াই ভরি স্বর্ণালংকার নিয়ে যায় দুর্বৃত্তরা। এ ঘটনায় থানায় পৃথক দুটি চুরি মামলা দায়ের হয়। পুলিশ বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে চুরি ও মাদক ব্যবসায়ী এবং আদালতের ওয়ারেন্ট মূলে ১২ জনকে গ্রেফতার করেছে। থানার ওসি (তদন্ত) আব্দুর রাজ্জাক গ্রেফতারের সত্যতা নিশ্চিত করেছেন।