শ্রীপুরে বজ্রপাতে কৃষকের মৃত্যু

আপডেট : ১৬ জুলাই ২০১৯, ২১:২৩

শ্রীপুর (মাগুরা) সংবাদদাতা

শ্রীপুরের বাখেরা গ্রামে মঙ্গলবার বিকালে বজ্রপাতে এক কৃষকের মৃত্যু হয়েছে। নিহতের নাম আব্দুল গফুর লস্কর (৬৫)।

নিহতের পরিবারের লোকজন ও পুলিশ জানায়, ঐদিন গফুর লস্কর পার্শ্ববর্তী সোনাইকুন্ডি মাঠে তার নিজ খেতে কাজ করছিলেন। এ সময় হঠাত্ বজ্রপাতে ঘটনাস্থলেই মারা যান। শ্রীপুর থানার ওসি মাহাবুবুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।