বাকৃবি (ময়মনসিংহ) সংবাদদাতা
বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) কৃষি অর্থনীতির ইমেরিটাস অধ্যাপক ড. এম এ সাত্তার মন্ডল রচিত ‘উন্নয়নের গল্প : কৃষি খাদ্য গ্রামোন্নয়ন’ বইয়ের মোড়ক উন্মোচন করা হয়েছে। মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের কৃষি অর্থনীতি ও গ্রামীণ সমাজবিজ্ঞান অনুষদীয় সভাকক্ষে বইয়ের মোড়ক উন্মোচন করেন উপাচার্য অধ্যাপক ড. লুত্ফুল হাসান।
