রাজউকের সাবেক চেয়ারম্যানের জামিন দুজনকে আত্মসমর্পণের নির্দেশ

আপডেট : ১৬ জুলাই ২০১৯, ২১:৩৩

এফআর টাওয়ার নকশা জালিয়াতি

 ইত্তেফাক রিপোর্ট

বনানীর এফআর টাওয়ার নকশা জালিয়াতির মামলায় ছয় সপ্তাহের আগাম জামিন পেয়েছেন রাজউকের সাবেক চেয়ারম্যান কে এম হারুন। তবে এই মামলার অপর দুই আসামি রাজউকের ইমারত নির্মাণ পরিদর্শক মো. আরঙ্গজেব সিদ্দিকী ও মো. নজরুল ইসলামকে ছয় সপ্তাহের মধ্যে নিম্ন আদালতে আত্মসমর্পণের নির্দেশ দেওয়া হয়েছে। বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি কে এম হাফিজুল আলমের সমন্বয়ে গঠিত হাইকোর্টের ডিভিশন বেঞ্চ গতকাল মঙ্গলবার এই আদেশ দেন।

বনানী এফআর টাওয়ার নির্মাণে ১৮ তলার স্থলে অবৈধভাবে ২৩ তলা নির্মাণ করার অভিযোগে ২০ জনের বিরুদ্ধে মামলা করে দুদক। এই মামলায় হাইকোর্টে আত্মসমর্পণ করে জামিন চান রাজউকের সাবেক চেয়ারম্যান কে এম হারুনসহ দুজন ইমারত নির্মাণ পরিদর্শক। আদালতে আসামিপক্ষে আইনজীবী এ এম আমিন উদ্দিন, দুদকের পক্ষে খুরশিদ আলম খান ও  রাষ্ট্রপক্ষে ডেপুটি অ্যাটর্নি জেনারেল এ কে এম আমিন উদ্দিন মানিক শুনানি করেন।

গণতন্ত্র অবরুদ্ধ দিবস পালন