নতুন চ্যালেঞ্জ জয়ে গ্রিজমান

আপডেট : ১৬ জুলাই ২০১৯, ২১:৪১

ফ্রান্স জাতীয় দলের হয়ে বিশ্বকাপ জয়ী আন্তনিও গ্রিজমান জানিয়েছেন বার্সেলোনায় যোগদানের সুবাদে তিনি নতুন চ্যালেঞ্জ জিততে চান। স্ট্রাইকারটি বার্সেলোনায় ১৭ নম্বর জার্সি গায়ে চাপাবেন। গ্রিজমান বলেন,‘এই বড় মাপের ক্লাবটিতে আমি গুরুত্বপূর্ণ একজন খেলোয়াড় হতে চাই। আমি চেষ্টা করবো লা লিগার পাশাপাশি কোপা দেল রে এবং চ্যাম্পিয়ন্স লিগ জিততে, যে ট্রফিগুলো আমার অধিকারে নেই।’ ক্লাব বদলানো প্রসঙ্গে তিনি বলেন,‘নিজের জন্য স্বচ্ছন্দ এমন কোন জায়গা ছেড়ে আসা সবসময়েই কঠিন। অ্যাটলেটিকো মাদ্রিদকে আমি অনেক প্রশংসা ও সম্মান জানাই। শেষ পর্যন্ত আমি নিজের সবটুকু তাদের জন্য উজাড় করে দিয়েছি। কিন্তু এখন আমি নতুন একটা চ্যালেঞ্জ চাই। নিজেকে আরো শ্রেয়তর করার জন্য নিজের স্বচ্ছন্দের জায়গা থেকে বেরিয়ে এসেছি।’