পাট ও বস্ত্রমন্ত্রী গোলাম দস্তগীর গাজীকে (বীরপ্রতীক) নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি এবং আলহাজ শাহজাহান ভুঁইয়াকে সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত করা হয়েছে। গতকাল বিকালে মুড়াপাড়া বাজার এলাকায় উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে ২২ বছর পর অনুষ্ঠিত ত্রিবার্ষিক সম্মেলনে কাউন্সিলরদের সর্বসম্মতিক্রমে তাদের নির্বাচিত করা হয়।
রূপগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি তোফাজ্জল হোসেন মোল্লার সভাপ?তি?ত্বে সম্মেল?নে আরো উপ?স্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল হাই ভুঁইয়া, নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবুল হাসনাত মোহাম্মদ শহীদ বাদল, নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক অধ্যাপক আবু জাফর চৌধুরী বিরু, রূপগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহজাহান ভুঁইয়া, রূপগঞ্জ উপজেলা আওয়ামী মহিলা লীগের সভাপতি ও তারাব পৌরসভার মেয়র হাসিনা গাজী, কায়েতপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রফিকুল ইসলাম রফিক, মশিউর রহমান তারেকসহ অ?নে?কে।
