বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, গুম, খুন, ধর্ষণ, হামলা-মামলা, নারী-শিশুদের পাশবিক নির্যাতন, প্রকাশ্য দিবালোকে কুপিয়ে হত্যাসহ দেশ ভরে উঠেছে অনাচার-অবিচারের মহামারিতে। আর ‘অবৈধ’ সরকার ব্যস্ত ক্ষমতা কুক্ষিগত করে রাখতে। দেশে এখন এমন পরিস্থিতির সৃষ্টি হয়েছে যে, এক জন বিচারকও জনাকীর্ণ এজলাসে নিজের নিরাপত্তা নিয়ে আতঙ্কবোধ করেন! গতকাল মঙ্গলবার নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।
