ড. কামাল ও রিজভীর কাছে কোটা সংস্কারের আন্দোলনকারীরা

আপডেট : ০৪ ডিসেম্বর ২০১৮, ০০:৩৬

তারুণ্যের ইশতেহার সকল রাজনৈতিক দলের কাছে হস্তান্তরের উদ্যোগের অংশ হিসেবে বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের প্রতিনিধি দল গতকাল সোমবার জাতীয় ঐক্যফ্রন্টের শীর্ষ নেতা ড. কামাল হোসেন ও বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভীর সঙ্গে দেখা করেছেন। প্রতিনিধি দলের সকলেই বহুল আলোচিত কোটা সংস্কারের দাবিতে আন্দোলনের নেতা।

গতকাল দুপুরে কোটা আন্দোলনকারীর নেতা ও সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের যুগ্ম আহ্বায়ক ফারুক হাসানের নেতৃত্বে ১৮ সদস্যদের প্রতিনিধি দল রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে যান। সেখানে তারা রিজভীর সঙ্গে বৈঠক করে তাদের প্রস্তাবনা হস্তান্তর করেন। এরপর তারা ড. কামালের সঙ্গে দেখা করে তার হাতেও একই প্রস্তাবনা তুলে দেন।