নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলা আওয়ামী লীগের শ্রম বিষয়ক সম্পাদক দেলোয়ার হোসেনের বাড়ি ভাংচুর করে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।
শুক্রবার (৭ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৭ টায় আগুন নিয়ন্ত্রণে আসে।
জানা গেছে , শুক্রবার ৩ টার দিকে ২/৩শ লোক মিছিল সহকারে সেখানে গিয়ে ভাঙচুর চালায়। এ সময় অনেকের হাতে হাতুড়ি ও হ্যামার দেখা গেছে। ঘটনাস্থলে আলাদা আলাদা দলবদ্ধ হয়ে ভাঙচুর চলছিল।
খবর পেয়ে আড়াইহাজার ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণ আনে। এরপরই আড়াইহাজার থানা পুলিশের একটি টিম দেলোয়ারের বাড়িতে যায়। পুলিশ আসার আসেই সেখান থেকে দুর্বত্তরা স্থান ত্যাগ করে। আড়াইহাজার থানার ওসি এনায়েত হোসেন জানান, খবর পেয়ে পুলিশ পাঠানো হয়েছে।
