ম্যানেজার পদে লোক নেবে ব্র্যাক ব্যাংক

আপডেট : ০৯ ফেব্রুয়ারি ২০২৫, ২১:১৪

ম্যানেজার পদে নিয়োগ বিজ্ঞপ্তি দিয়েছে ব্র্যাক ব্যাংক পিএলসি। বেসরকারি এ প্রতিষ্ঠানটি অ্যাঙ্কর ম্যানেজমেন্ট, সাপ্লাই চেইন ফাইন্যান্সিং বিভাগ সিনিয়র ম্যানেজার/ ম্যানেজার পদে একাধিক পদে নিয়োগের জন্য তাদের ওয়েবসাইটে এ বিজ্ঞপ্তি প্রকাশ করে। 

বেসরকারি ব্যাংকটিতে  বুধবার (৫ ফেব্রুয়ারি) থেকে আবেদন করা যাচ্ছে। তবে পদসংখ্যা নির্ধারিত নয়। আবেদন প্রক্রিয়া চলবে আগামী ১৫ ফেব্রুয়ারি পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। নির্বাচিত প্রার্থীরা মাসিক বেতন ছাড়াও প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী বিভিন্ন সুযোগ-সুবিধা পাবেন। 

এক নজরে ব্র্যাক ব্যাংকে নিয়োগ বিজ্ঞপ্তি

প্রতিষ্ঠানের নাম: ব্র্যাক ব্যাংক পিএলসি
আবেদন করার মাধ্যম: অনলাইন
আবেদন শুরুর তারিখ: ৫ ফেব্রুয়ারি, ২০২৫
আবেদনের শেষ তারিখ: ১৫ ফেব্রুয়ারি, ২০২৫

অফিশিয়াল ওয়েবসাইট: https://www.bracbank.com
আবেদন করার লিংক: অফিশিয়াল নোটিশের নিচে
পদের নাম: সিনিয়র ম্যানেজার/ ম্যানেজার
বিভাগ: অ্যাঙ্কর ম্যানেজমেন্ট, সাপ্লাই চেইন ফাইন্যান্সিং

চাকরির ধরন: ফুলটাইম
কর্মক্ষেত্র: অফিস 
বয়সসীমা: উল্লেখ নেই 
কর্মস্থল: দেশের যেকোনো স্থানে 
বেতন: আলোচনা সাপেক্ষে 
অন্যান্য সুবিধা: প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী  

আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন

ইত্তেফাক/এসএএস