আলমডাঙ্গার ‘কষ্ট’ পৌরসভার ১২ সড়কের নির্মাণ কাজের উদ্বোধন

আপডেট : ১৭ জুলাই ২০১৯, ১৮:১৩

আলমডাঙ্গার ‘কষ্ট’ পৌর শহরের ভেঙে যাওয়া ১২টি জনগুরুত্বপূর্ণ সড়কের নির্মাণ কাজ একযোগে শুরু হচ্ছে। বুধবার দুপুরে সড়কের পূণঃনির্মাণ কাজের শুভ উদ্বোধন করলেন চুয়াডাঙ্গা-১ আসনের এমপি সোলাইমান হক জোয়ার্দ্দার ছেলুন। তিনি কোদাল দিয়ে সড়কে কোপ মেরে এ কাজের শুভ উদ্বোধন ঘোষণা করেন।

আলমডাঙ্গা প্রথম শ্রেণির পৌরসভার এই গুরুত্বপূর্ণ সড়কগুলো দীর্ঘ বছর ধরে চলাচলের অনুপযোগী হয়ে পড়েছিল। ভোগান্তির শিকার হচ্ছিলেন লাখো মানুষ। ভোগান্তির শিকার এসব মানুষ এক সময় শহরে মসৃন সড়কের আশা প্রায় বাদ দিয়ে দিয়েছিলেন। অতিষ্ট হয়ে উঠেছিলেন বিশাল জনগোষ্ঠী। সড়কগুলো পূণঃ নির্মানের উদ্বোধন করায় উপজেলাবাসীর ভেতর আশার সঞ্চার হয়েছে। এতে শহরবাসীর ভেতর প্রাণচাঞ্চল্য দেখা দিয়েছে।

আরও পড়ুন: বেনাপোল-ঢাকা রুটে ‘বেনাপোল এক্সপ্রেস’ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

পৌরসভার ভারপ্রাপ্ত মেয়র সদরউদ্দিন ভোলার সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি সোলাইমান হক জোয়ার্দ্দার এমপি জনসাধারণের উদ্দেশে বলেন, ‘সড়কের কাজ আপনারা বুঝে নিবেন। কোন প্রকার দূর্নীতি হলে কাজ বন্ধ করে দিবেন। না পারলে আামকে ফোন দিয়ে জানাবেন আমি বন্ধ করে দেব।’

ইত্তেফাক/নূহু