আসছে ঈদের জন্য নির্মিত সাত পর্বের ধারাবাহিক নাটক ‘হ-য-ব-র-ল’-এ ভিন্নধর্মী একটি চরিত্রে অভিনয় করেছেন জনপ্রিয় নির্মাতা ও অভিনেতা সালাউদ্দিন লাভলু। নাটকের গল্পে দেখা যাবে, তিনি সবকিছুতে গণ্ডগোল বাঁধিয়ে দেন। হ-য-ব-র-ল অবস্থা তার। আবু হায়াত মাহমুদের পরিচালনায় এই নাটকে আরো অভিনয় করেছেন তানিয়া আহমেদ, আরফান আহমেদ, মিশু সাব্বির প্রমুখ।
