নেত্রকোনা প্রতিনিধি
জেলার বারহাট্টার নোয়াগাঁও গ্রামে মৌমাছির কামড়ে মো. মাসুদ নামের এক যুবকের মৃত্যু হয়েছে। তিনি নোয়াগাঁও গ্রামের কাজী আব্দুল গণির ছেলে।
এলাকাবাসী সূত্রে জানা যায়, মঙ্গলবার সন্ধ্যায় পাশের বাড়ির জঙ্গলে মৌমাছির চাক ভাঙতে গেলে মাসুদের শরীরের কয়েক স্থানে মৌমাছি কামড় দেয়। এ সময় তার চিত্কারে স্থানীয় লোকজন গিয়ে তাকে বারহাট্টা সদর হাসপাতালে নিলে চিকিত্সক মৃত ঘোষণা করেন।
