শরণখোলা প্রেসক্লাবের নির্বাচন

আপডেট : ১৭ জুলাই ২০১৯, ২১:২৭

বাবুল দাস সভাপতি, নজরুল সম্পাদক

শরণখোলা (বাগেরহাট) সংবাদদাতা 

শরণখোলা প্রেসক্লাবের নির্বাচনে সভাপতি পদে বাবুল দাস (যুগান্তর/ পূর্বাঞ্চল) ও সাধারণ সম্পাদক নজরুল ইসলাম আকন (মোহনা টিভি/দৈনিক লোকসমাজ) নির্বাচিত হয়েছেন।

১১ সদস্য বিশিষ্ট কমিটির অন্য নেতৃবৃন্দ হলেন সহ-সভাপতি অধ্যাপক আ. মালেক রেজা, যুগ্ম সাধারণ সম্পাদক এমাদুল হক শামীম, কোষাধ্যক্ষ আনোয়ার হোসেন, দপ্তর, প্রচার ও প্রকাশনা সম্পাদক সাবেরা ঝর্না, নির্বাহী সদস্য যথাক্রমে আসাদুজ্জামান মিলন, শেখ মোহাম্মদ আলী, মিজানুর রাকিব, আমিনুল ইসলাম সাগর ও মনিরুজ্জামান আকন।

প্রিজাইডিং অফিসার ও উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা নুরুজ্জামান খাঁন জানান, নির্ধারিত দিনে প্রত্যেক পদে এককভাবে মনোনয়নপত্র জমা পড়ায় এবং কোনো প্রার্থী প্রত্যাহার না করায় বুধবার সভাপতি ও সাধারণ সম্পাদকসহ সকল প্রার্থীকে বিজয়ী ঘোষণা করা হয়েছে।