মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ফার্মেসি বিভাগের শিক্ষার্থী শেখ সায়মন পারভেজ হিমেলের লেখা প্রথম বই ‘তারুণ্যের স্বদেশ ভাবনা’ এবারের একুশে বইমেলায় প্রকাশিত হয়েছে।
বিশ্ববিদ্যালয় পড়ুয়া এই লেখক দেশের চলমান বিভিন্ন সমস্যার সমাধান তারুণ্যের ভাবনায় লিপিবদ্ধ করেছেন বইটিতে। দেশের স্বনামধন্য প্রতিষ্ঠান রোদেলা প্রকাশনী থেকে বইটি প্রকাশিত হয়েছে। বইটি অমর একুশে বইমেলায় রোদেলা প্রকাশনীর স্টলে (৬৩৯, ৬৪০, ৬৪১) পাওয়া যাবে। সেই সঙ্গে রকমারিতে অনলাইনে অর্ডার করেও সংগ্রহ করা যাবে। বইটির মুদ্রিত মূল্য ২০০ টাকা।
বইটির লেখক শেখ সায়মন পারভেজ হিমেল একজন তরুণ লেখক ও কলামিস্ট। পাশাপাশি ক্যাম্পাস সাংবাদিকতায় যুক্ত আছেন। এছাড়াও দেশের প্রথম সারির পত্রিকায় কলাম লিখেন। তিনি মজলুম জননেতা মাওলানা ভাসানীর শিক্ষাবোধ ও রুচিশীলতা নিয়ে গবেষণা করছেন।
নতুন বই প্রকাশে অনুভূতি জানিয়ে তরুণ এই লেখক বলেন, আল্লাহর কাছে লাখো কোটি শুকরিয়া। যেহেতু আমি লেখালেখিতে নবীন লেখক, তাই আমার প্রকাশিত বইয়ে যাবতীয় ভুলত্রুটি পাঠকরা যেন ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখেন, সেই অনুরোধ রইল। আশা করি, বইটি পড়ে পাঠকরা নিরাশ হবেন না। তারুণ্য দীপ্তিতে বুনন হবে নতুন বাংলাদেশ, সেই প্রত্যাশা করি।
লেখক শেখ সায়মন পারভেজ হিমেল ২০০০ সালের ৭ ডিসেম্বর ময়মনসিংহ জেলার ঈশ্বরগঞ্জ উপজেলার উচাখিলা ইউনিয়নের নারানাটিয়া গ্রামের সম্ভ্রান্ত শেখ বংশে জন্মগ্রহণ করেন। তার পিতার নাম মরহুম শেখ নিজাম উদ্দীন, মাতা হোসনেয়ারা বেগম। তিনি ২০১৭ সালে উচাখিলা উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি এবং ২০১৯ সালে সরকারি আনন্দমোহন কলেজ থেকে এইচএসসি পাস করেন।
