নির্মাণাধীন গ্রীনসিটির ভবন থেকে পড়ে শ্রমিক নিহত

আপডেট : ১৭ জুলাই ২০১৯, ২১:৪৭

ঈশ্বরদীতে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের নির্মাণাধীন গ্রীনসিটির ভবন হতে নিচে পড়ে গত দুই দিনে ১জন নিহত হয়েছেন। এছাড়া আরও ২ জন আহত হয়েছেন। নিহতের নাম রেজাউল ইসলাম (২৩)। সে ঠিকাদারী প্রতিষ্ঠান মজিদ এন্ড সন্স-এ নির্মাণ শ্রমিক হিসেবে কাজ করছিল।

বুধবার বিকেলে ভবন থেকে নিচে পড়ে গুরুতর আহত হলে সাইফুলকে ঈশ্বরদী হাসপাতালে নেওয়া হয়। হাসপাতালের জরুরী বিভাগের চিকিৎসক তখন জানান, সাইফুল মাথায় গুরুতর আঘাত পেয়েছে। তাকে রাজশাহী মেডিকেল কলজে হাসপাতালে নিতে বলেন তিনি।

এদিকে সন্ধ্যার পর নিচে পড়ে রেজাউল ইসলাম (২৩) নামের এক নির্মাণ শ্রমিকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ সময় আরও এক শ্রমিক আহত হয়েছেন। রেজাউল নওগাঁর সাপাহার উপজেলার আলাদিপুর গ্রামের জাহিদুল ইসলামের ছেলে। আহত মোসাদ্দেক ওই গ্রামের আব্দুস সামাদের ছেলে। তিনি পাবনা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন।

তারা দুজনেই প্রকল্পের ঠিকাদারী প্রতিষ্ঠান মেসার্স সাজিন এন্ড এন্ড সন্স-এ শ্রমিক হিসেবে কর্মরত ছিলেন।

পুলিশ সূত্র জানায়, রূপপুর পারমাণবিক বিদ্যুৎ শক্তি প্রকল্পের (আরএনপিপি) নির্মাণাধীন গ্রীনসিটি এলাকায় ভবন নির্মাণ চলছে। একটি ভবনের এগারো তলায় কাজ করার সময় রেজাউল ও মোসাদ্দেক নিচে পড়ে যায়।

আরও পড়ুন: নেত্রকোনার দুর্গাপুরে সেফটিক ট্যাংকে কাজ করতে নেমে দুই শ্রমিকের মৃত্যু

ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাহাউদ্দীন ফারুকী নিশ্চিত করে জানান, থানায় অপমৃত্যু মামলা দায়ের হয়েছে।

ইত্তেফাক/নূহু