আসুন সোনাক্ষীর পাশে দাঁড়াই

আপডেট : ২০ ফেব্রুয়ারি ২০২৫, ১৩:৩৮

স্কুলছাত্রী সোনাক্ষী মন্ডল হাড়ের জটিল ক্যান্সার অস্টিওসারকোমায় আক্রান্ত। সে খুলনার বটিয়াঘাটা উপজেলার থানা হেডকোয়ার্টার মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে ষষ্ঠ শ্রেণীতে পড়ে। মেধাবী শিশুটি পড়াশোনা ছাড়াও গান ও নাচে বিশেষ পারদর্শী। কিন্তু মারণব্যাধি ক্যান্সার তার ডান পায়ে হানা দেওয়ায় চিরতরে পা হারানোর ঝুঁকি তৈরী হয়েছে। 

সে আবার স্কুলে যেতে চায়, গান ও নাচ করতে চায়। কিন্তু এই চিকিৎসা অত্যন্ত ব্যয়বহুল হওয়ায় তার ভার বহনের ক্ষমতা তার দরিদ্র বাবা-মায়ের নেই। একারণে তারা বিভিন্ন দাতব্য প্রতিষ্ঠান, সমাজের স্বচ্ছল, দেশে ও প্রবাসে অবস্থানরত মানুষের কাছে আকুল আবেদন জানিয়েছেন, সবাই যেন তাদের সন্তানের জীবন রক্ষার্থে যার পক্ষে যতটুকু সম্ভব আর্থিক সাহায্যের হাত বাড়িয়ে দেন।

চিকিৎসকরা জানিয়েছেন, অস্টিওসারকোমা হাড়ের এক ধরণের জটিল ক্যান্সার, যা সাধারণত শিশু ও কিশোর-কিশোরীদের মধ্যে বেশি দেখা যায়। এটি হাড়ের টিস্যুতে বৃদ্ধি পায় এবং ফুসফুসের মতো অন্যান্য অঙ্গে দ্রুত ছড়িয়ে পড়তে পারে।

আর্থিক সাহায্য পাঠানোর ঠিকানা: Dutch Bangla Bank, Rikta Mondal, Savings account no- 1201050093358, খুলনা শাখা।  বিকাশ, নগদ, রকেট নং- 01911317273

ইত্তেফাক/এএইচপি