অনিক মাযহার
খুব সহজেই আমি জানি
অনেক কিছু পারো—
আগের মতো ভাল্লাগে না
এই যে শহরটারও।
ময়লা-মাটি এদিক-সেদিক
নেই তো বাতাস ভালো,
বিদ্যুতেরই খুঁটিগুলো
সত্যি অগোছালো।
কালো ধোঁয়া তীব্র আওয়াজ
চারদিকেতে ভাসে,
ক্ষতির মুখে এমনভাবেই
যাচ্ছে অনায়াসে।
কে ঠেকাবে কে দেখাবে
নেই তো কারো জানা,
বোবার মতো পড়ে আছে
শুধুই শহরখানা।
মানুষ তুমি জ্ঞান বিবেকে
অনেক কিছুই পারো,
সজাগ চোখে বিহিত করো
এই যে সমস্যারও।
